বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান

একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক এভিনিউয়ে আসতে শুরু করেছেন মানুষ। স্লোগান সহকারে একের পর এক মিছিল মানিক মিয়া এভিউনিউয়ে প্রবেশ করছে।

আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, মিছিল থেকে ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ইত্যাদি স্লোগান দেওয়া হচ্ছে। 

এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। সেনাবাহিনীও টহল দিচ্ছে। পুলিশ, র‌্যার, আনসার মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক।

বাদ জোহর ওসমান হাদির জানানা অনুষ্ঠিত হবে। পরে তাকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে। 

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি। 

গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছায় ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকালে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com