ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ঈদ শেষে স্বস্তিতেই ঢাকায় ফিরছেন মানুষ

কোরবানির ঈদের ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করা মানুষজন। আজ (১২ জুন) সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে দেখা গেছে। তবে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।

যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে সরেজমিন ঘুরে দেখা গেছে, দক্ষিণ ও পূর্বাঞ্চলের চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা বাসগুলো প্রায় পূর্ণ যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছাচ্ছে। যাত্রীরা নেমেই সিএনজি, রাইডশেয়ারিং অথবা পাবলিক পরিবহন ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে সহজেই পৌঁছাতে পারছেন। 

বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় যানজট না থাকায় ভ্রমণ সময় কম লেগেছে এবং ক্লান্তি ছিল তুলনামূলক কম।

যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশের একজন সদস্য বলেন, ঈদের ছুটির পর রাজধানী এখনও তুলনামূলক ফাঁকা। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকলেও রাস্তার অবস্থা ভালো থাকায় কোথাও বড় ধরনের জট বা বিশৃঙ্খলা হয়নি।

সায়েদাবাদ টার্মিনালেও একই চিত্র দেখা গেছে। বাসস্ট্যান্ডজুড়ে যাত্রীদের আসা-যাওয়া থাকলেও তারা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। কয়েকজন যাত্রী জানান, আগের বছরগুলোর তুলনায় এবার ঈদের পরের দিনগুলোতে ফেরার অভিজ্ঞতা অনেকটাই স্বস্তিদায়ক।

আসলাম নামের একজন যাত্রী বলেন, আমি সকালে ফেনী থেকে বাসে উঠেছি, মাত্র আড়াই ঘণ্টায় ঢাকায় পৌঁছে গেছি। মহাসড়কে যানজট ছিল না। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

ঈদ শেষে স্বস্তিতেই ঢাকায় ফিরছেন মানুষ

আপডেট সময় ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫