ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু Logo ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল Logo শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা Logo কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে থাকেন স্কুলছাত্রী তাজমিন, কুমিল্লায় ফিরে সুমনের হাতে খুন Logo ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিলেন বাংলাদেশের ফাহামিদুল Logo সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক রেকর্ড বাংলাদেশের Logo নির্বাচনী উৎসবে মেতেছে ঠাকুরগাঁও, প্রচারণা তুঙ্গে Logo মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু Logo পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংক ঘেরাও সাবেক কর্মীদের Logo বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে

পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই : প্রাণিসম্পদ উপদেষ্টা

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ থেকে কোনো গরুর প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

তিনি বলেছেন, সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাইপথে যেন প্রতিবেশী কোনো রাষ্ট্রের গরু দেশে ঢুকতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি রাখছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের পশুরহাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা আরও জানান, সারাদেশের পশুর হাটগুলোতে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তিনি ব্যবসায়ীদের গরু মোটাতাজাকরণ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন।

রাজধানীর পশুর হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি মন্তব্য করেন যে, এবারের প্রস্তুতি বেশ ভালো। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু

পার্শ্ববর্তী দেশের গরু প্রয়োজন নেই : প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ১১:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫