টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার বাসিন্দা আমজাদ মন্ডল (৫০) এবং তার দুই ছেলে অতুল মন্ডল (১৪) ও রাতুল মন্ডল (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি শেরপুর যাচ্ছিল। যানটি করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে ধাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও দুই ছেলে নিহত হন। আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, নিহতের লাশ গোড়াই হাইওয়ে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025