প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৫, ১:৫৪ পি.এম
শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাত, ভক্তরা বলছেন ‘কোনো চান্স নেই’
Notice: Undefined variable: lead_photo in
/home2/bangla71news/public_html/wp-content/plugins/print-bangla-news/templates/print.php on line
72
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান পর্দার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন বরাবরই। নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর এবার পারিবারিকভাবে তৃতীয় বিয়ের পথে শাকিব, এমনটাই গুঞ্জন ছিল। গত বছর শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। এমন খবরও চাউর হয়েছিল যে শাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী।
যদিও সেই সময় মিষ্টি জান্নাত নিজেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে শাকিবের সে ডাক্তার পাত্রী তিনি। এরপর বিষয়টি নিয়ে এলে মজা করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তবে এবার আবারও দুজনকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে এক ফেসবুক পোস্টের পর।
মিষ্টি গতকাল রাতে ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন- যার মাধ্যমে আবার নতুন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী।
তবে এসব ইঙ্গিতকে মোটেও পাত্তা দিলেন না শাকিবভক্তরা।সামাজিক মাধ্যমে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। যেখানে দেখা যাচ্ছে, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছে তারা। এখানে ছবিগুলো দেখে আলোচনা হতো না, কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা।
এবার আলোচনা শুরু ক্যাপশন নিয়ে। কারণ সেখানে তিনটি ভালোবাসার চিহ্ন ও দুইবার ইংরেজিতে ‘লাভ’ লেখা রয়েছে। এর পর থেকেই আলোচনা শুরু। সাধারণ সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা তিনটি লাভ সাইনের কারণে মনে করছেন শাকিবের জীবনে তৃতীয়জন প্রবেশ করেছে, আর সেটা মিষ্টি জান্নাত। কেউ কেউ তো মন্তব্য করেই বসেছেন, ‘শাকিবের তিন নম্বর বউ!’ আবার অনেকেই জানিয়েছেন শুভকামনাও।
তবে শাকিবভক্তরা মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্টে ক্ষিপ্ত। তারা বলছেন, শাকিবের লাইফে মিষ্টি জান্নাতের কোনো চান্সই নেই। কেউ কেউ ছবিগুলো পোস্ট করে বিভিন্ন গ্রুপে লিখছেন, এই নায়িকা কী বোঝাতে চান, যেখানে শূন্য ভাগ চান্সও নেই।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025