ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ Logo সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক Logo আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা Logo সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ Logo মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির Logo ম্যানসিটি ম্যাচের আগে বড় জয় পিএসজির, শীর্ষে মোনাকো Logo স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ-হত্যার দিনও মাদকাসক্ত ছিলেন সুমন Logo মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ Logo মাটির কাজ শেষে রং-তুলির টান, প্রাণ পাচ্ছে প্রতিমা

শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া ভারতের সামনে কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর একটি কর্ম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

শেখ হাসিনাকে ভারত কখন প্রত্যর্পণ করবে—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘হাসিনাজিকে আইএএফ (ভারতীয় বিমানবাহিনী) বা ভারতের সেনাবাহিনী নিয়ে আসেনি। ওই সময় বাংলাদেশের বিয়োগান্তক ঘটনার কারণে তিনি এসেছিলেন। এমন ঘটনা সংগঠিত হওয়া উচিত ছিল না, যেখানে নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সামরিক বিমানে তাকে ভারতে নেওয়া হয়েছিল। তিনি যখন ঢাকা ত্যাগ করেন, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। আমরা যদি তাকে অবতরণের অনুমতি না দিতাম, তবে একদম অন্য রকম এক পরিস্থিতির সৃষ্টি হতো।’

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ।

কোন দেশের সঙ্গে সম্পর্ক করবে বা রাখবে, সে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ও সরকারের। সত্যিকারের প্রতিবেশী কোনো দেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে না।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘পরিবারের মধ্যে ভুল-বোঝাবুঝি থাকতেই পারে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

আপডেট সময় ০৫:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬