ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ Logo সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক Logo আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ Logo সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা Logo সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ Logo মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির Logo ম্যানসিটি ম্যাচের আগে বড় জয় পিএসজির, শীর্ষে মোনাকো Logo স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ-হত্যার দিনও মাদকাসক্ত ছিলেন সুমন Logo মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ Logo মাটির কাজ শেষে রং-তুলির টান, প্রাণ পাচ্ছে প্রতিমা

গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন, মিলবে আরো শক্তিশালী সুবিধা

গুগল উন্মোচন করেছে নতুন প্রজন্মের এআই মডেল জেমিনি ৪ আর্গন। প্রতিষ্ঠানটির দাবি, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল।

আপাতত সীমিত পরিসরে মডেলটি ব্যবহার করা যাচ্ছে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানিয়েছেন, জটিল কাজ, সাইবার নিরাপত্তা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্রে জেমিনি ৪ আর্গন উন্নত সক্ষমতা দেখাচ্ছে। গুগলের বিভিন্ন দল ইতিমধ্যে কোডিং ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের কাজেও মডেলটি ব্যবহার করছে।

একসঙ্গে ১০ লাখ টোকেন

জেমিনি ৪ আর্গনের আউটপুট সীমা ১০ লাখ টোকেন। এর ফলে দীর্ঘ ও জটিল কাজের ক্ষেত্রে মডেলটি বড় পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে পারবে বলে জানিয়েছে গুগল।

বিভিন্ন বেঞ্চমার্ক পরীক্ষায়ও আর্গনের পারফরম্যান্স তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। ‘ভ্যালস’ নামের একটি নলেজ-ওয়ার্ক বেঞ্চমার্কে জেমিনি ৪ আর্গন ৬৮ দশমিক ৯ শতাংশ স্কোর করেছে।

একই পরীক্ষায় জিপিটি-৬ অ্যাস্ট্রা পেয়েছে ৬৩ দশমিক ১ শতাংশ এবং ক্লড ফেবল ৫.১ পেয়েছে ৬৫ দশমিক ৮ শতাংশ।

কোডিং পরীক্ষাতেও আর্গন ভালো ফল করেছে। ‘ভাইব কোড বেঞ্চ’-এ মডেলটির স্কোর ৯১ দশমিক ৯ শতাংশ। তবে সব পরীক্ষায় এটি এগিয়ে নেই; কিছু পরীক্ষায় প্রতিদ্বন্দ্বী মডেলগুলো তুলনামূলক ভালো ফল করেছে।

সাইবার নিরাপত্তায় বিশেষ সক্ষমতা

জেমিনি ৪ আর্গনকে সাইবার নিরাপত্তার কাজের জন্যও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গুগলের দাবি, মডেলটি স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের গুরুত্বপূর্ণ দুর্বলতা শনাক্ত, যাচাই এবং সমাধান করতে পারে।

গুগলের মালিকানাধীন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ ‘স্ক্যান ফর গুড’ উদ্যোগে আর্গন ব্যবহার করছে। প্রাথমিক পরীক্ষায় মডেলটি হাসপাতালগুলোতে ব্যবহৃত স্বাস্থ্যসেবা সফটওয়্যারে ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হওয়ার ঝুঁকি তৈরি করা একটি গুরুতর দুর্বলতা শনাক্ত করেছে বলে জানিয়েছে উইজ।

আপাতত সীমিত ব্যবহার

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে জেমিনি ৪ আর্গন এখনই সবার জন্য উন্মুক্ত করছে না গুগল। প্রাথমিকভাবে মার্কিন সরকার এবং গুগলের ‘ফেয়ারউইন্ড’ কর্মসূচির আওতায় নির্বাচিত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মডেলটি ব্যবহার করতে পারবেন।

পরে পরীক্ষকদের মতামত ও নিরাপত্তা যাচাইয়ের পর অর্থ পরিশোধকারী এপিআই গ্রাহক এবং গুগল এআই আল্ট্রা গ্রাহকদের জন্য এর ব্যবহার বাড়ানো হবে।

গুগল জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ২ ডলার এবং আউটপুট টোকেনের জন্য ১০ ডলার খরচ হবে। পরে এই দাম যথাক্রমে ৪ ডলার ও ২০ ডলারে উন্নীত হবে। ক্যাশড ইনপুট টোকেনের ক্ষেত্রে ৯৫ শতাংশ ছাড় থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন, মিলবে আরো শক্তিশালী সুবিধা

আপডেট সময় ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬