ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প Logo চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ Logo আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার Logo ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু Logo চীনের লাগাম টানতে শুধু স্বচ্ছতা যথেষ্ট নয় Logo লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত Logo সার্ক পুনরুজ্জীবিতকরণ ও পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ এলজিআরডি মন্ত্রীর

সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলের সদর দপ্তরে রুশ ড্রোন হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। এদিকে কিয়েভে রাত ও দিনের বিভিন্ন সময়ে চালানো রুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে।

হামলার সময় সাংবাদিকরা সরাসরি সম্প্রচার করছিলেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

দক্ষিণ ইউক্রেনে একটি যাত্রীবাহী ট্রেনেও পৃথক হামলার ঘটনা ঘটেছে। সেখানে এক নারী কর্মী নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখার সমঝোতা হয়েছিল।

মঙ্গলবার ইউক্রেনীয় টিভি চ্যানেল ‘উই আর ইউক্রেন’-এর কার্যালয়ে এই হামলা চালানো হয়। জেলেনস্কি বলেন, দিনের বেলায় গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা রাশিয়ার ‘অবক্ষয়ের নতুন অধ্যায়’। জেলেনস্কির প্রকাশ করা ছবিতে হামলার পর ভবনটির একটি অংশ ধসে পড়তে দেখা গেছে। চ্যানেলটির প্রকাশ করা একটি ভিডিওতে ড্রোনটি তাদের নিউজরুমে আঘাত হানার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।

‘উই আর ইউক্রেন’ কর্তৃপক্ষ বলেছে, ভিডিওটি প্রমাণ করে, এটি কোনো দুর্ঘটনাজনিত হামলা নয়। বরং সাংবাদিকদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ প্রতিনিধিরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফর করেন। জেলেনস্কি বলেন, রাশিয়াকে থামাতে হবে। এ জন্য ইউরোপ, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশকে ইউক্রেনের পাশে থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে বিবিসির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিশ্চিত করেছে, হামলায় টেলিভিশন চ্যানেলটির নিউজরুম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে চ্যানেলটির সরাসরি সম্প্রচারও ব্যাহত হয় বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার এর আগে রুশ বাহিনী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ সময় বিমান হামলার সতর্কবার্তা জারি করে বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা ডিএসএনএস জানিয়েছে, রাজধানী কিয়েভজুড়ে রাতভর ধারাবাহিক বিস্ফোরণে তিনজন নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছে। সলোমিয়ানস্কি জেলায় একটি পাঁচতলা ভবনসহ বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পোডিলস্কি জেলায় বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।

রাতভর হামলার সময় কিয়েভের একটি মেট্রো স্টেশনে আশ্রয় নেন অনেক বাসিন্দা। রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিমান হামলা থেকে বাঁচতে মেট্রো স্টেশনে আশ্রয় নেওয়া কিয়েভের বাসিন্দাদের জন্য এখন অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। মঙ্গলবার বিকেল নাগাদ হামলায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়। বিবিসি ভেরিফাইয়ের এক বিশ্লেষণে বলা হয়েছে, ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভ বর্তমানে অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি ঘন ঘন বিমান হামলার সতর্কবার্তার মুখোমুখি হচ্ছে।

এদিকে মঙ্গলবার ভোরে রাশিয়ার সারাতোভ শহরে ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন এ তথ্য জানিয়েছেন। এদিকে মস্কো ও কিয়েভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনা কোনো বড় অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন।

মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতার আলোচনা ছিল ‘গঠনমূলক ও অত্যন্ত খোলামেলা’। পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উশাকভ জানান, তাদের ফোনালাপ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। ট্রাম্প প্রশাসন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এর আগে উইটকফ বিস্তারিত কিছু না জানিয়ে বলেছিলেন, আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।

শনিবার উশাকভ বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ সম্পর্কে ট্রাম্পের দূতদের অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, ক্রেমলিনের নির্ধারিত লক্ষ্য অর্জন করা হবে। অন্যদিকে রবিবার কিয়েভে উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ শীতকাল পর্যন্ত চলতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ইউক্রেনে এটিই ছিল উইটকফ ও কুশনারের প্রথম সফর।

জেলেনস্কি জানান, আলোচনা চালিয়ে যেতে অদূর ভবিষ্যতে ইউক্রেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৈঠকে বসবেন বলে সম্মত হয়েছেন। একই সঙ্গে তিনি রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকেরও আহ্বান জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প

সরাসরি সম্প্রচারকালে ইউক্রেনের টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৫

আপডেট সময় ০১:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬