ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প Logo চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ Logo আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার Logo ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু Logo চীনের লাগাম টানতে শুধু স্বচ্ছতা যথেষ্ট নয় Logo লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত Logo সার্ক পুনরুজ্জীবিতকরণ ও পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ এলজিআরডি মন্ত্রীর

নতুন মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী দিপু

রাজধানীর ভাটারা ও বাড্ডা থানার পৃথক দুই মামলায় ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান (৫২) ও তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মেহেদী হাসান দিপু ওরফে বিপুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলামের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে সেলিম প্রধানকে আদালতে হাজির করে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জ্যোতির্ময় মন্ডল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মামলার বাদী চাকরির স্থলের পানির ফিল্টারের জরুরি সার্ভিসের কাজে যাওয়ার সময় নতুনবাজার এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়।

আবেদনে বলা হয়, এ মামলায় তদন্তে গ্রেপ্তার আসামির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার আগে তাকে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনকভাবে অবস্থান করতেও দেখা যায় বলে তদন্তে জানা গেছে। তিনি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এদিকে আসামি সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মেহেদী হাসান দিপু ওরফে বিপুকে বাড্ডা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে উত্তর বাড্ডা এলাকায় ১০-১২ জন ব্যক্তি অছিম পরিবহনের চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্রেপ্তারের আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মেহেদী হাসান দিপু ওরফে বিপুর (৪০) এ ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

প্রয়োজনে পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়া হতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর প্রকল্প

নতুন মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী দিপু

আপডেট সময় ০৬:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬