ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড Logo ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে Logo দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা Logo দুই যুগের দুই গল্প মিলে গেল এক বিন্দুতে! Logo প্রেমিকার সঙ্গে আবার বিচ্ছেদ ভিনিসিয়ুসের Logo ভারতীয় দলে ফিরতে না পারার হতাশায় শামি বললেন, ‘আমি তো ভালো বোলার নই’ Logo ম্যানসিটির সঙ্গে বৈঠকের তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী Logo চিকিৎসককে মারধরের প্রতিবাদে ইন্টার্নদের মানববন্ধন, কর্মবিরতি Logo মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা

মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেসের মাথায়। বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার এই মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে বসেছিল মিস ওয়ার্ল্ডের জমকালো আয়োজন। সেখানেই সেরার মুকুট পরেন ডোমিনিকান এই সুন্দরী।

জোহেইরি মোলা এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব অর্জন করেছিলেন। সেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সুবাদেই মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

ফ্যাশন ও মডেলিং জগতে পরিচিত মুখ জোহেইরি একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী। সৌন্দর্যের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

শনিবারের চূড়ান্ত আয়োজনে জোহেইরির মাথায় নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকবেন জোহেইরি।

পাশাপাশি বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারাভিযানেরও প্রতিনিধিত্ব করবেন তিনি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনেস। দ্বিতীয় রানার আপের মুকুট উঠেছে মালয়েশিয়ার তানুসিয়া চেট্টির মাথায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা

আপডেট সময় ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬