ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের Logo ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ Logo ফ্যামিলি কার্ড ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করবে সরকার Logo মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার Logo জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ Logo পাগলা মসজিদের দানবাক্সে মিলল এক হাজার ৪৪ ভরি সোনা Logo পুরান ঢাকার বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট Logo সরকারবিরোধী চক্রান্ত : সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড Logo ডাচ্-বাংলা ব্যাংকের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের স্ট্র্যাটেজিক কনক্লেভ Logo ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’

সালমান শাহকে ভুলে থাকা সম্ভব নয়: মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর চলে যাওয়ার তিন দশক পেরিয়ে গেলেও তাকে ভুলতে পারেননি তার সহশিল্পী ও দর্শকরা। প্রিয় বন্ধু, সহশিল্পীর প্রয়াণ দিবসে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছেন চিত্রনায়িকা মৌসুমী।

সালমান শাহর মৃত্যুর দিনের কথা স্মরণ করে মৌসুমী বলেন, ‘তিন দশক পেরিয়ে গেলেও সেই দিনের কথা মনে পড়লে বুকটা ভার হয়ে আসে। ৩০ বছর আগে আজকের দিনেই এমন একটি সংবাদ শুনতে হয়েছিল, যা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না—সালমান আর নেই।’

প্রিয় বন্ধুকে হারানোর সেই শোক আজও তাকে নাড়া দেয় জানিয়ে মৌসুমী বলেন, ‘প্রিয় বন্ধুকে হারানোর সেই শোক বুকে নিয়ে সেদিন তাকে বিদায় জানাতে হয়েছিল। সময় অনেক দূর এগিয়েছে, কিন্তু সালমানের স্মৃতি একটুও মলিন হয়নি।

সালমান শাহকে ভুলে থাকা আসলে সম্ভব নয়।

মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ বাংলা চলচ্চিত্রে যে প্রভাব তৈরি করেছিলেন, সেটিকে বিস্ময়কর বলে মনে করেন মৌসুমী।

তিনি বলেন, ‘১৯৯৩ থেকে ১৯৯৬—মাত্র চার বছরের অভিনয়জীবন ছিল সালমানের। এত অল্প সময়ে বাংলা চলচ্চিত্রে যে প্রভাব সে তৈরি করে গেছে, তা সত্যিই বিস্ময়কর।

অসাধারণ অভিনয় আর নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে খুব দ্রুত সে জায়গা করে নিয়েছিল অসংখ্য দর্শকের হৃদয়ে।

সালমানের আকস্মিক মৃত্যু নিয়ে আজও প্রশ্ন জাগে মৌসুমীর মনে। তিনি বলেন, ‘আজও তাই মনে প্রশ্ন জাগে, জীবনের ও ক্যারিয়ারের এত উজ্জ্বল সময়ে কেন সে সবাইকে কাঁদিয়ে চলে গেল? হয়তো প্রশ্নের উত্তর কখনো পাওয়া যাবে না।

তবে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে সালমানের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিই মনে করতে বেশি ভালো লাগে বলে জানান মৌসুমী। তার কথায়, ‘তাই উত্তর খোঁজার বদলে সালমানের সঙ্গে কাটানো সময়গুলো মনে করতে ভালো লাগে।

কল্পনার ভেতর এখনও তার সঙ্গে দেখা হয়, কথা হয়। সালমান ছিল নিজের জায়গায় অনন্য।

মৌসুমী আরো বলেন, ‘চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে, দর্শকের ভালোবাসায় তিনিও ততদিন বেঁচে থাকবেন।

চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন সালমান শাহ। তার অভিনীত সিনেমা ও গান এখনও দর্শক-শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও কমেনি তার প্রতি মানুষের ভালোবাসা।

আর তাই মৃত্যুর তিন দশক পরও সালমান শাহ কেবল একটি নাম নন; তিনি বাংলা চলচ্চিত্রের এমন এক অমর নায়ক, যাকে ঘিরে দর্শকের ভালোবাসা আজও একইভাবে জীবন্ত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের

সালমান শাহকে ভুলে থাকা সম্ভব নয়: মৌসুমী

আপডেট সময় ০৩:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬