ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আমরণ অনশনে পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

এরমধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম গুরুতর অসুস্থ হওয়ায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া বাকি পাঁচজনকে স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ চারজন হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদ, স্বাক্ষর, এনামুল, ইমন।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়টির আচার্য, শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের যথেষ্ট সময় দিয়েছি। আমরা বারবার তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তারা শিক্ষার্থীদের আকুতি বুঝতে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও বলেন, এই মুহূর্ত থেকে আমরা ঘোষণা করছি, যতক্ষণ পর্যন্ত এই উপাচার্যকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অনশন থেকে উঠব না। পাশাপাশি বিকেল ৪টার পর দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫