বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচন করব, কোন দল থেকে করব পরে জানানো হবে’ সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে: আসিফ নজরুল ভালো চর্চা বাড়াতে হবে, ভোগান্তি কমাতে হবে: অর্থ উপদেষ্টা ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ১০ গ্রেডে উন্নতিকরণের দাবি জানিয়েছে সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মানবন্ধনে উপস্থিত ছিলেন টিম রনভেরীর মুখপাত্র আব্দুল কারিম রাজ, তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদের দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, বাংলাদেশ ডিজিএফপি এমটিএর সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খান প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় বরাবরই মেডিকেল টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা নানাবিধ বৈষম্যে জর্জরিত। এ পেশার সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় তিন দশকেও ১০ম গ্রেডের পদমর্যাদা বাস্তবায়িত না হওয়া। মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেডে উন্নীতকরণের বিষয়টি নতুন কোনো বিষয় নয়।

১৯৮৯ সাল পরবর্তী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবীদের দশম গ্রেড বা দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দাবিটি অব্যাহতভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে বারংবার উপস্থাপিত হয়ে আসছে। জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়ারি দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতাই তৈরি করেছে।

তারা আরও বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর প্রক্রিয়া আটকে রয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর পর থেকেই আমাদের দাবি তুলে ধরে আসছি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড পদমর্যাদার দাবি পুনরায় আলোচনায় এসেছে। এ নিয়ে গত ২ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রায় তিন দশকের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে আমাদের মনে হলেও পুনরায় হতাশ হতে হয়। 

স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে জানিয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়িত হলে কোনো আইন, বিধিমালা, প্রবিধিমালা, কোড ইত্যাদিতে তেমন কোনো সংশোধনী আনয়নের প্রয়োজন হবে না।

এমনকি বেতন স্কেল ও পদমর্যাদা উন্নীত করা হলে চেইন অব কমান্ডেরও কোনো রূপ সমস্যা হবে না বলে সুপারিশ করা হয়েছে। ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি সব ধাপ অতিক্রম করে, সব কোয়ারির জবাব সম্পন্ন করে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

সুতরাং, স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের পদমর্যাদা ও বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণের জন্য দ্রুত অনুরোধ জানাচ্ছি।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com