বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচন করব, কোন দল থেকে করব পরে জানানো হবে’ সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে: আসিফ নজরুল ভালো চর্চা বাড়াতে হবে, ভোগান্তি কমাতে হবে: অর্থ উপদেষ্টা ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

৫৩ ‘জুলাইযোদ্ধার’ গেজেট বাতিল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996 এর Schedule-1 (Allocation of Business) এর ক্রমিক নম্বর ২৩-এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ‘জুলাইযোদ্ধা’ গেজেট থেকে এই ৫৩ জনের গেজেট সরকার কর্তৃক বাতিল করা হলো।’ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, তালিকাভুক্তির ক্ষেত্রে নানা অসঙ্গতি ও জালিয়াতির অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত ৩ আগস্ট শহিদদের তালিকা থেকেও আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়। তবে এবারই প্রথম ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্তদের তালিকা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নিলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে শহিদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৬ জনে। সরকারি তালিকায় ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) ও ‘আহত’ (গ)—এই তিন শ্রেণিতে এখন পর্যন্ত মোট আহত বা জুলাইযোদ্ধার সংখ্যা ১৩ হাজার ৮০০ জন।

এই ৫৩ জনের গেজেট বাতিলের পর তালিকা যাচাই-বাছাই প্রক্রিয়া আরও জোরদার করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com