বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচন করব, কোন দল থেকে করব পরে জানানো হবে’ সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে: আসিফ নজরুল ভালো চর্চা বাড়াতে হবে, ভোগান্তি কমাতে হবে: অর্থ উপদেষ্টা ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

সেই শাহবাগে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ আমলে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাদের রায়কে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে গড়ে উঠেছিল গণজাগরণ মঞ্চ। যেখান থেকে তাদের ফাঁসির রায় দেওয়ার দাবি তোলা হয়েছিল। একসময়ের আলোচিত সেই গণজাগরণ মঞ্চের নেই কোনো অস্তিত্ব এখন।

এবার জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনার মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর শাহবাগে শেখ হাসিনার ফাঁসি কার্যকরের প্রতীকী দৃশ্য মঞ্চায়ন করেছে ‘মৌলিক বাংলা’ নামের একটি সংগঠন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সংগঠনটির নেতারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির কথাও জানান।

দেখা গেছে, নারীর মতো শাড়ি পরিহিত একটি কুশপুত্তলিকাকে জল্লাদের সাজে দুজন ধরে ফাঁসির মঞ্চে তুলছেন। পুতুলটির মুখে শেখ হাসিনার ছবি লাগানো। এরপর সেটির মুখে কালো কাপড় পেঁচিয়ে দেওয়া হয়। এসময় একজনকে ম্যাজিস্ট্রেটের ভূমিকায় রুমাল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি রুমাল ছেড়ে দেওয়ার পর জল্লাদের ভূমিকায় থাকা দুজন পুতুলটিকে ফাঁসির দড়িতে ঝুঁলিয়ে দেন।

আয়োজকরা জানান, তারা এই দৃশ্য মঞ্চায়ন করে মূলত সরকারকে অভয় দিচ্ছেন। যাতে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনুরূপ দৃশ্য দেশবাসীকে দেখাতে পারে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com