গাইবান্ধার পলাশবাড়ীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রিফাত মিয়াকে (১৯) গ্রেফতার করেছে র্যাব। রিফাত মিয়া উপজেলার ভবানীপুর এলাকার আজাদুল মিয়ার ছেলে।
শুক্রবার বিকালে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কায়েমপুর মোল্লাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী শিশু গত ৪ এপ্রিল সন্ধ্যায় পাশের একটি বাড়িতে গরুর দুধ আনতে যায়। দুধ নিয়ে ফেরত আসার সময় সে ধর্ষণের শিকার হয়। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে রিফাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর অসুস্থ শিশুটিকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আগে গত ৫ এপ্রিল ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কায়েমপুর মোল্লাবাড়ী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025