সারাদেশের আবহাওয়া নিয়ে ভয়ের বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আজ (বৃহস্পতিবার) সকাল ৯টার মধ্যে ১৯ জেলার ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি, একইসঙ্গে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৯ এপ্রিল) এমন পূর্বাভাসই দিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল হক।
তিনি জানান, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার মধ্যে ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও জানান, উল্লিখিত সময়ে রংপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।
এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোণাসহ দেশের আরও কয়েকটি জেলায় হাজার হাজার একর জমির ফসল পানিতে ডুবে গেছে। এসব এলাকায় আগাম বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025