আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের (পিআইএলআইএল) মধ্যে একটি বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এআইইউবির ডিন ও ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. তাজুল ইসলাম এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কিশোর বিশ্বাস।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চুক্তির আওতায় এআইইউবির ব্যবস্থাপনা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে। এ উদ্যোগ কর্মীদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025