বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ধানমন্ডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটে এ ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা করছি। এছাড়াও, ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com