বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ক্রমান্বয়ে কমবে তাপমাত্রা, বাড়বে শীতের অনুভূতি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

উত্তরের হাওয়ায় দেশের আবহাওয়ায় ঠান্ডার প্রভাব বাড়ছে। সারাদেশেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির সম্ভাবনা নেই, বরং রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে এবং দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি আরও জানান, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমবাগানে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানায় সংস্থাটি।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com