বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

গণমাধ্যম আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক কোনো মামলা হলে তা তুলে নেওয়া নিয়ে দেওয়া বক্তব্য গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফখরুল বলেন, বিকেলে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে– যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, আমি আমার বক্তব্যে বলেছি, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানি মূলক মামলা করতে চাই না।

ফখরুল বলেন, ‘আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি, এই ইউনিয়নে হয়রানি মূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানি মূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দেইনি। দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com