বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে চার মাস বাড়ল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব পদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে চার মাসের জন্য বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সারাদেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

ছাত্র-জনতার আন্দোলনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো দুই মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছিল, যা পরে কয়েক ধাপে বাড়ানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধ বিবেচনায় নিতে পারবেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com