বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে: আসিফ নজরুল ভালো চর্চা বাড়াতে হবে, ভোগান্তি কমাতে হবে: অর্থ উপদেষ্টা ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ৭০ সামরিক কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না। সে কারণে ভয় পায়। ফলে জামায়াত নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায়।’

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।’

এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এলাকায় একটাও এনসিপি নেই। সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এসবের কারণ ভোট পেছানো।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com