বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচন করব, কোন দল থেকে করব পরে জানানো হবে’ সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে: আসিফ নজরুল ভালো চর্চা বাড়াতে হবে, ভোগান্তি কমাতে হবে: অর্থ উপদেষ্টা ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

গণভবন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

গণভবনের আবাসিক এলাকা ও আশপাশকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন। 

শনিবার (৮ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামী শের-ই-বাংলা নগর থানা দক্ষিণের উদ্যোগে আয়োজিত গণভবন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন করেন তিনি।

অভিযানের উদ্বোধনে সাইফুল আলম খান মিলন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চারপাশের পরিবেশ এবং ডেঙ্গুসহ নানাবিধ রোগব্যাধির বিস্তার ঘটছে। 

তিনি বলেন, আজকের এই পরিচ্ছন্নতা অভিযান একটি প্রতীকী উদ্যোগ, তবে আমাদের লক্ষ্য হলো এ এলাকা ও আশপাশকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ অঞ্চলে পরিণত করা। উদ্যোগের মূল লক্ষ্য ছিল নাগরিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করা। 

মহানগর মজলিসে শূরা সদস্য ও শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা আমির আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি তারিফুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, মাওলানা রুহুল আমিন, জামায়াত নেতা হাসান আল বান্না, আয়াতুল্লাহ আল খোমেনি, হুমায়ন কবির, মোহাম্মদ আলী প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com