বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচন করব, কোন দল থেকে করব পরে জানানো হবে’ সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে: আসিফ নজরুল ভালো চর্চা বাড়াতে হবে, ভোগান্তি কমাতে হবে: অর্থ উপদেষ্টা ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

মারা গেছেন ডিএনএ গঠন আবিষ্কারক নোবেল জয়ী বিজ্ঞানী ওয়াটসন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

চিকিৎসা বিজ্ঞানে এক বিস্ময়কর আবিষ্কার ডিএনএর দ্বি-সর্পিল (ডাবল হেলিক্স) গঠন। ১৯৫৩ সালে এ গঠন আবিষ্কার করে আধুনিক জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনা মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

হসপিস কেয়ারে ওয়াটসনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তার সাবেক গবেষণা প্রতিষ্ঠান কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি।

১৯৫৩ সালে মাত্র ২৪ বছর বয়সে ফ্রান্সিস ক্রিক ও মরিস উইলকিন্সের সঙ্গে ওয়াটসন ডিএনএর দ্বি-সর্পিল (ডাবল হেলিক্স) গঠন আবিষ্কার করেন। এই আবিষ্কারের জন্য ১৯৬২ সালে তারা যৌথভাবে নোবেল পুরস্কার পান। ডিএনএর দুই সুতোর পাকানো গঠন জীববিজ্ঞানের এক মৌলিক রহস্য উন্মোচন করেছে।কীভাবে জিনগত তথ্য সংরক্ষিত থাকে এবং কোষ বিভাজনের সময় তা অনুলিপি হয় তা এই আবিষ্কারের মাধ্যমে ফুটে উঠেছিল।

এই যুগান্তকারী আবিষ্কার পরবর্তী সময়ে চিকিৎসা, অপরাধ তদন্ত, বংশগতি গবেষণা এবং নৈতিক প্রশ্নে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

১৯২৮ সালের ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন ওয়াটসন। কৈশোর থেকেই তিনি জীববিজ্ঞানে আগ্রহী ছিলেন। ১৯৫১ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার সঙ্গে ফ্রান্সিস ক্রিকের পরিচয় হয়। পরবর্তীতে এ পরিচয় বিশ্ববিজ্ঞানের ইতিহাসে এক ঐতিহাসিক সহযোগিতায় রূপ নেয়।

ডিএনএর গঠন আবিষ্কারের পর ওয়াটসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও পরে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরিতে অধ্যাপনা ও নেতৃত্ব দেন। তিনি মানব জিনোম প্রকল্পের অগ্রগতিতেও ভূমিকা রাখেন। জেমস ওয়াটসনের আবিষ্কার আধুনিক জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের অন্যতম ভিত্তি হিসেবে আজও অমর হয়ে আছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com