বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘নির্বাচন করব, কোন দল থেকে করব পরে জানানো হবে’ সংস্কারের অগ্রগতি রক্ষা করে এগিয়ে যেতে হবে: আসিফ নজরুল ভালো চর্চা বাড়াতে হবে, ভোগান্তি কমাতে হবে: অর্থ উপদেষ্টা ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে বিবাদ চায় না ভারত: রাজনাথ সিং

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

ভারত বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নেটওয়ার্ক১৮-এর প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না, তবে বাংলাদেশের অন্তর্বর্তীসরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তার বক্তব্যের বিষয়ে সতর্ক থাকতে হবে।

রাজনাথ সিং আরও বলেন, ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, তবে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

ভারত-বাংলাদেশ সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা উতপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতন এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর।

সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ড. মুহম্মদ ইউনূস। এই দুই দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো নয়।

সূত্র: ফার্স্টপোস্ট

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com