প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৪:২৪ পি.এম
ত্রিশালে ইসলামী ব্যাংক শাখার নতুন ঠিকানা উদ্বোধন
Notice: Undefined variable: lead_photo in
/home2/bangla71news/public_html/wp-content/plugins/print-bangla-news/templates/print.php on line
72
অগ্রযাত্রায় নতুন গন্তব্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত ও আধুনিক গ্রাহকসেবা প্রদানের অঙ্গীকারে নতুন উদ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ ত্রিশাল শাখার নতুন ঠিকানা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় ত্রিশালের আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেটের তৃতীয় তলায় শাখাটির নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম সরকার, ব্যাংকের হেড অব লোকাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জাকির হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. আনিছুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন ত্রিশাল শাখার প্রধান মো. আনোয়ার হোসাইন ফুয়াদ।
সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ ত্রিশাল শাখার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025