রাজধানীর পল্লবী এলাকায় ফিরোজা খানম ওরফে জোছনা (৬৮) নামের এক স্কুল শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে নিজ ভাড়া বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাব যায়, ফিরোজা হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুলের শিক্ষিকা ছিলেন। তার মরদেহের পাশ থেকে রক্তমাখা একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিরপুর ১২ নম্বর সেকশনের ‘ডি’ ব্লকের ৮ নম্বর সড়কের ২৯ নম্বর ছয়তলা ভবনের দোতলার একটি কক্ষে একাই ভাড়া থাকতেন ফিরোজা। প্রায় ২৫ বছর আগে তার বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পরই স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, পরিবারের সঙ্গে ফিরোজার কোনো যোগাযোগ ছিল না। ধারণা করা হচ্ছে, মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025