ইরান হরমুজ প্রণালি আর কখনো বন্ধ না করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ধারাবাহিক কয়েকটি পোস্টে আজকের দিনটিকে বিশ্বের জন্য একটি ‘মহান ও উজ্জ্বল দিন’ হিসেবে বর্ণনা করেন তিনি।
ট্রাম্প লেখেন, ‘ইরান সম্মত হয়েছে যে তারা আর কখনো হরমুজ প্রণালি বন্ধ করবে না এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না’।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান পারস্য উপসাগরে পুঁতে রাখা মাইন অপসারণ করেছে বা অপসারণের প্রক্রিয়ায় রয়েছে।
পৃথক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতকেও তাদের “সাহসিকতার” জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।
এদিকে ট্রাম্প ইরান হরমুজ প্রণালি নিয়ে দাবিকে অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্টর মুখপাত্র সাইয়েদ মোহাম্মদ মেহেদি তাবাতাবাই।
এক এক্স বার্তায় তিনি বলেন, ট্রাম্পের বক্তব্যের উদ্দেশ্য ছিল দৃঢ় প্রতিরক্ষার মাধ্যমে অর্জিত মহান বিজয়গুলো নিয়ে ইরান জাতির গর্ববোধ কেড়ে নেওয়া।
তাবাতাই আরও বলেন, ‘হরমুজ প্রণালির একটি অংশের শর্তসাপেক্ষ ও সীমিত আকারে পুনরায় খুলে দেওয়াটা সম্পূর্ণরূপে একটি ইরানি উদ্যোগ, যা দায়বদ্ধতা তৈরি করে এবং প্রতিপক্ষের দৃঢ় অঙ্গীকার পরীক্ষা করার একটি মাধ্যম হিসেবে কাজ করে। যদি তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে তাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে’।
সূত্র: আলজাজিরা, বিবিসি
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025