বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে আটকে পড়ায় সাময়িক সময়ের জন্য বন্ধ মেট্রোরেল। এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে গ্যাস বেলুন আটকে থাকার সংবাদ আসে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল বলেন, মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে এই ঘটনা ঘটে।
মেট্রোরেলের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। যেহেতু এই বৈদ্যুতিক লাইন হাইভোল্টেজের তাই অপসারণ করতে কিছুটা সময় লাগছে। বেলুন অপসারণের কাজ শেষ হলে আবার চলাচল শুরু হবে মেট্রোরেলের।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025