দুইদিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ।
শনিবার রাতে এ তথ্য জানিয়ে সেলিম আহমদ বলেন, ‘মন্ত্রী হাসপাতালে অনেকটা সুস্থ হয়ে উঠছেন।’
সেলিম আহমদ জানান, আসাদুল হাবিব দুলুর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। মন্ত্রীর অসুস্থতার কথা শুনে আরও অনেকে তার খোঁজখবর নিয়েছেন। কিন্তু চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী কাউকে এখন আর দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
মন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে বলে জানান সেলিম আহমদ। তিনি বলেন, গত কয়েক দিন মন্ত্রী বিভিন্ন জরুরি কাজে গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন। টানা কয়েক দিন রাতে ঘুমাতে পারেননি বিধায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
দুইদিনের সফরে গতকাল শনিবার লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। পরে এয়ার অ্যাম্বুল্যান্স যোগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে ত্রাণমন্ত্রীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করা হয়।
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025