এ সপ্তাহের সরকারি ছুটির তালিকা অনুযায়ী মাত্র দুই দিনের ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরের দুই কর্মদিবস বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিলেই সুযোগ হবে দীর্ঘ অবকাশের।
এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় স্বাভাবিকভাবেই টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।
ফলে মাত্র দুই দিনের ছুটি নিতে পারলেই সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025