বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি বর্তমানে ডাক্তারদের পূর্ণ নজরদারিতে রয়েছেন।
মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বলেন, কেবিনে স্যারের চিকিৎসা চলছে। আগের তুলনায় উনার অবস্থা অনেকটাই ভালো। প্রতিদিন থেরাপি দেওয়া হচ্ছে এবং ডাক্তাররা ফুল কেয়ারে রেখেছেন।
এইদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। বর্তমানে সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অবস্থান করছেন।
উল্লেখ্য, মির্জা আব্বাস ১১ মার্চ রমজান মাসের ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। দেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড গঠন করে দ্রুত মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর ১৫ মার্চ অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025