সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঈম ইসলাম (২৬) নামে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত নাঈম ইসলাম পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
স্বজনরা জানান, প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান নাঈম ইসলাম। সেখানে তিনি আল ফাহাদ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে ময়লার গাড়িতে করে রওনা দেন তিনি। পথিমধ্যে পেছন দিক থেকে একটি দ্রুতগামী লরি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা সৌদি প্রবাসী আব্দুর রহমান সৌদি আরব থেকে তার পরিবারের কাছে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংসারে তার বাবা, মা ও স্ত্রী রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
বাংলা৭১নিউজ/একেএএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025