রাজধানীতে ছয় বছরের শিশু সন্তানকে জবাই করে হত্যার পর আত্মহত্যা করেছেন তার মা। শুক্রবার (৩ এপ্রিল) খিলগাঁও তিলপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নার্গিস আক্তার। রহস্যজনক এ ঘটনার কারণ খুঁজছে খিলগাঁও থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসায় এক নারী তার শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহত নার্গিস আক্তারের স্বামী পেশায় একজন সিএনজিচালক। তার আরও দুটি সন্তান আছে। ঘটনার সময় তারা বাইরে ছিল।
ওসি আরও জানান, ওই নারী কেন তার শিশু সন্তানকে হত্যা করলেন এবং পরে কেন আত্মহত্যা করলেন, ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025