আসন্ন জুন মাসে পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসদের এই মিশনে প্রতিপক্ষ হিসেবে থাকছে আয়োজক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।
সম্প্রতি এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টটি হবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলার সুযোগ পাবে। তবে এই সিরিজে আলাদা করে কোনো ফাইনাল ম্যাচ রাখা হয়নি। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এডিনবার্গের ঐতিহ্যবাহী 'দ্য গ্রাঞ্জ ক্লাব' মাঠে।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
২৮ মে স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
৩০ মে স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
৩১ মে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস
০২ জুন স্কটল্যান্ড বনাম বাংলাদেশ
০৩ জুন স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস
০৪ জুন নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025