সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. আরিফুর রহমানের আদালত তদন্ত কর্মকর্তাকে তলব করে এ আদেশ দেন।
এর আগে, ৯ ফেব্রুয়ারি কেন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি তার ব্যাখ্যা চেয়ে তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এজন্য বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন।
জবাবে মো. আজিজুল হক বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে। উচ্চ আদালত থেকে দ্বিতীয় দফায় প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাসের সময় নেওয়া হয়। আগামী ২৩ এপ্রিল নির্ধারিত সময় হবে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হওয়া মাত্রই আদালতে এই প্রতিবেদন দাখিল করব।
এ সময় তদন্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে বিচারক বলেন, খুব শিগগিরই এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৭ মে নির্ধারণ করেন বিচারক। এ নিয়ে এই সাংবাদিক দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১২৫ বার পেছাল।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজার এলাকার বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। পরে নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে আটক রয়েছেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, অনেক বিমা কোম্পানি গ্রাহকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না। বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হওয়ার পর পাওনা টাকা পেতে গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। মানুষ সারা জীবন প্রিমিয়াম দেয়, কিন্তু ম্যাচিউরিটির পর টাকা পায় না।
এমনকি বিমা প্রতিষ্ঠানের কর্মীরা অবসরে যাওয়ার পর তাদের পাওনা সুবিধাদি থেকেও বঞ্চিত হচ্ছেন। আমার কাছে এমনও তদবির আসে যে, কোনো কোম্পানির বড় ভাই অবসরে গেছেন কিন্তু তার বেনিফিট দেওয়া হচ্ছে না। এই পর্যায়ের অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়।
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025