আজ ২৮ মার্চ দেশের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। প্রথম প্রহর থেকেই শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তালিকায় আছেন তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের রচিয়তা ‘প্রিয়তমা’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। শকিবকে তিনি অন্ধকার পর্দায় উজ্জ্বল আলো বলে সম্বোধন করেছেন।
নিজের ফেসবুকে হিমেল লিখেছেন, ‘‘এই ঈদের একটা সিনেমা দেখছিলাম। হিরোর এন্ট্রি, ভিলেনের এন্ট্রি, অ্যাকশন—সব সিনেই দর্শক স্বাভাবিক হাততালি দিচ্ছিল। সিনেমার একটা পর্যায়ে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার একটা ৩ সেকেন্ডের শট গল্পের প্রয়োজনে দেখানো হয়। খুব সাধারণ একটা শট— শুধু মাথা নিচু করে শাকিব খানকে আদালতে নেওয়া হচ্ছে।’’
এরপর লেখেন, ‘এখানে না শাকিব খানের কোনো ডায়ালগ ছিল, না কোনো সোয়াগ ছিল, এমনকি তার তাকানোটা পর্যন্ত ছিল মাটির দিকে। এমন একটা নিরীহ ৩ সেকেন্ডের শটে দর্শক চিৎকার, হাততালি, শিষ দিয়ে হল এমন গরম করে ফেলল— আমি সত্যিই অবাক হয়ে গেলাম। সিনেমা হলে শাকিব খানের একটা ক্লোজ-আপ শট মানুষকে কতটা পাগল করে দিতে পারে, এই সিনেমা দেখলে সেটা উপলব্ধি করা যায়।’
আরও লেখেন, ‘সিনেপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিনের অন্ধকার পর্দায় শাকিব খান-ই সবচেয়ে উজ্জ্বল আলো, সবচেয়ে পাওয়ারফুল স্টার। শাকিব ভাই, আপনাকে আল্লাহ আরও অনেক দিন বাঁচিয়ে রাখুন, সুস্থ রাখুন। আপনি আরও অনেক ভালো ভালো কাজ করুন—এই প্রত্যাশা করি।’
শাকিব যোগ দিয়েছেন মালয়েশিয়ায় ‘রকস্টার’-এর শুটিং। জন্মদিনে সিনেমাটির একটি লুকও প্রকাশ পেয়েছে। জানা গেছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরকে। পরিচালক আজমান রুশো।
এদিকে সিনেমা হলে চলছে শাকিবের ‘প্রিন্স’। নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। শাকিবের বিপরীতে দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকে।
বাংলা৭১নিউজ/জেএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025