র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত সর্দার ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি ছিনতাই ও ডাকাত বাহিনী পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব বলেন, র্যাব-৬ ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে শংকরপুর এলাকায় তার এক সহযোগীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকি-টকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, এ ঘটনায় কালিগঞ্জ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ছাড়া সম্প্রতি শংকরপুর এলাকায় এক বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ইয়ার আলী।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025