ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রয়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।
এর আগের ২৪ ঘণ্টা ২৬ মার্চ সেতু দিয়ে ৩৭ হাজার ১১০টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৬৮ টি যানবাহন বেশি পারাপার হয়।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা ও গাজীপুরের দিকে মানুষের যাত্রা চলছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।
তিনি আরো জানান, অতিরিক্ত যানবাহনের চাপ, যান বিকল ও ছোটখাটো দুর্ঘটনার কারণে যান চলাচলে ধীরগতির এবং মাঝেমধ্যে যানজট লাগছে। তবে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন মহাসড়ক স্বাভাবিক রাখতে নিরলস কাজ করছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025