কুমিল্লায় ঈদুল ফিতরের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ক্বারী মো. ইব্রাহিম।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে কৃষি, খাদ্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ বিভিন্ন স্তরের মানুষ ঈদ জামাতে অংশ নেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেন, আমাদের পূর্ববর্তী প্রজন্ম দেশটি আমাদের জন্য গড়ে তুলেছেন। এ দেশ আমাদের, একে সবাই মিলে সুন্দর করতে হবে। যেন আগামী প্রজন্ম একটি সুন্দর দেশ পায়। এজন্য মন্ত্রী সকলের সহযোগিতা চেয়েছেন।
কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ২০৯৩টি মসজিদ ও ২০৫৮টি ঈদগাহতে ৪ হাজার ১৫১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025