রাজধানীর তুরাগের মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী ভ্যানিটি ব্যাগ টান দিলে অটোরিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, আমার স্ত্রী সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট করে অটোরিকশা বাসায় ফেরার পথে তুরাগের মেট্রো রেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা আমার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে আমার স্ত্রী রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। ওখানে অবস্থার অবনতি হলে অন্য আরেকটি হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি রাজশাহী জেলা গোদাগাড়ী থানা ফরহাদপুর গ্রামে। বর্তমানে আমরা দক্ষিণ খানের ফায়দাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতাম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025