ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়।
জানা গেছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল বৃহস্পতিবারের পর দুই দিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে ১৫ মার্চ আবার সংসদ বসবে। সেদিন নতুন স্পিকার নির্বাচন হবে। সেদিন মুলতবির পর ২৯ মার্চ আবার সংসদ বসবে।
বিএনপির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অধিবেশনে প্রবীণ রাজনীতিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করতে পারেন।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025