সারাদেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১০ মার্চ) হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন আয়োজিত ইফতারে তিনি এ কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতে উন্নতি করতে হলে বেসরকারি খাতে লক্ষ্য রাখতে হব। আপনাদের (প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন) সবার সহযোগিতায় আমরা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এ এম শামীম, ড্যাবের প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলা৭১নিউজ/এএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025