রাজধানীর মতিঝিল থানাধীন বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগির একটি ভ্যান মোড় নেওয়ার সময় পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় মো. রিপন (৪৫) ও মো. সুলতান (৫০) নামে দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরের দিকে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদেরকে নিয়ে আসা মো. শাহিন জানান, ভোর চারটার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগির একটি ভ্যান ইউটার্ন করার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত দুজনই মুরগির ব্যবসায়ী।
তিনি আরও জানান, নিহত রিপনের বাড়ি শেরপুর জেলার নবীনগর থানা এলাকায়, তার বাবার নাম সাখাওয়াত হোসেন। সুলতানের বাড়ি শেরপুর জেলার সদর থানার বেপারির বাড়িতে। তার বাবার নাম জমশেদ আলী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
বাংলা৭১নিউজ/এসএএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025