সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় হেরোইন সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতার ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) আহসান হাবিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এতে বলা হয়, ইসমাইল হোসেন লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন।
গোপন এক সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজায় চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025