বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, আমাদের তরুণ নেতা দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। তিনি অতি অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে একটা অবস্থান করে নিয়েছেন। তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন এবং তাঁর বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে উঠবে। তার নেতৃত্বে নতুন যে সরকার গঠন করা হয়েছে সেই সরকার সফল হবে।
এবং বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে যা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ্য ছিল। আমরা আশা করব পূর্বের মতো সবসময় বাংলাদেশের সব মানুষ আমাদের দলকে সহায়তা করবে।
বাংলা৭১নিউজ/এআরকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025