কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় একটি পুকুর থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে র্যাব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
র্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে কটক বাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুর শ্যালো মেশিন দিয়ে র্যাব সেচ কাজ চালিয়ে যাচ্ছে।
এর মধ্যেই বেশ কয়েকটি পিস্তল-বন্দুক ও দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন মেজর সাদমান।
তিনি আরও বলেন, আমরা আপাতত সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা হচ্ছে এখানে আরও অস্ত্র রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025