আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মতামত শুনেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠকে ইইউ প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বৈঠকে নির্বাচন নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মতামত শোনা হয়। ইইউ বিশ্বাস করে সবার সঙ্গে আলাপের সুচিন্তিত মূল্যায়ন দেশ গঠনের জন্য জরুরি।
বাংলা৭১নিউজ/এএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025