চট্টগ্রামের কর্ণফুলীতে আতিকুর রহমান সুজন (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরহাজারী এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুজন ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর আগে সুজন বিয়ে করেন। বর্তমানে তার চার মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। কয়েক বছর প্রবাসে থাকার পর প্রত্যাশিত সাফল্য না পেয়ে তিনি দেশে ফিরে আসেন। পরে আনোয়ারা কেপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন তিনি। তবে দেড় মাস আগে চাকরি হারানোর পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে স্বজনরা জানান।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, বাড়ির রান্নাঘর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলা৭১নিউজ/এলিস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025